বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আব্দুল হাদী আর নেই

By মেহেরপুর নিউজ

September 29, 2020

মেহেরপুর জেলার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আব্দুল হাদী ইন্তেকাল করেছেন (ইন্না—–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৮) বছর।

আব্দুল হাদী মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়ার আবদুল হামিদের ছেলে। আব্দুল হাদী দীর্ঘদিন যাবৎ ফুঁসফুঁসে ক্যান্সার রোগে আক্রান্ত ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি সেখান থেকে তার বোনের বাড়ি কুষ্টিয়া আসার পর মঙ্গলবার সকালের দিকে তার মৃত্যু হয়। আব্দুল হাদীর স্ত্রী দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।