মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডাক্তার শামীম আরা নাজনীন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দত্ত, জেল সুপার এস এম কামরুল ইসলাম প্রমূখ।