মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার সকালের দিকে মেহেরপুর জেলার আনসার ও ভিডিপি’র জেলা কার্যালয় মিলনে তনে মেহেরপুর জেলার আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়। জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত সদস্য-সদস্যাদের হাতে আইডি কার্ড তুলে দেন।
বাহিনীর মহাপরিচালক ভিটিসির মাধ্যমে সারাদেশব্যাপী উপজেলা, ইউনিয়ন আনসার কোম্পানি কমান্ডার,সহকারী কোম্পানি কমান্ডার,প্লাটুন কমান্ডার,সহকারী প্লাটুন কমান্ডার, ইউনিয়ন ওয়ার্ড দলনেতা-দলনেত্রীদের মাঝে আইডি কার্ড বিতরণের শুভ উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে জেলার ১১৪ জন ভাতাভোগী সদস্য-সদস্যার মধ্যে ১ম ধাপে ২০ জনকে আইডি কার্ড প্রদান করা হয় ।
অবশিষ্টদের আইডি কার্ড প্রক্রিয়াধীন এবং খুব শীঘ্রই তা প্রদান করা হবে। অনেক দিন থেকে দাবি জানিয়ে আসলেও দীর্ঘদিনের প্রতীক্ষার পর বর্তমান মহাপরিচালকের ঐকান্তিক প্রচেষ্টায় আইডি কার্ড পেয়ে সদস্য-সদস্যাগণ আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আরো দায়িত্বশীলতার সাথে বাহিনীর কার্যক্রমে নিজেকে সঁপে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।