বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলার উন্নয়নমূলক কাজের উপর কর্মশালা

By মেহেরপুর নিউজ

October 21, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার মেহেরপুর জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শুব্রত কুমার পালের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপসহকারী প্রকৌশলী আব্দুল আলিম, মেহেদী হাসান প্রমুখ।