বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলার কর্ণধর কমিটির আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

November 15, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার কর্ণধর কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালের দিকে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা সুজন সরকার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দাস প্রমূখ।