বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলার খাসজমি ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

December 22, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা খাসজমি ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, আরডিসি এম এম আরাফাত হোসেন প্রমুখ।