মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ অক্টোবর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার চোরাচালান প্রতিরোধে এক সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আজাদুর রহমান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন প্রমুখ। মেহেরপুর নারী ও শিশু পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা নারী ও শিশু পাচার প্রতিরোধ কমিটির এক সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আজাদুর রহমান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক রাজিয়া আক্তার বানু, সাংবাদিক রফিক-উল আলম প্রমুখ।