বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলার ট্রাক মালিক গ্রুপের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

By মেহেরপুর নিউজ

October 03, 2023

মেহেরপুর নিউজ:

গত ১ অক্টোবর মেহেরপুর জেলার ট্রাক মালিক গ্রুপের উদ্যোগে মেহেরপুর জেলার ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান ট্রাঙ্কলরী (দাহপদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মেহেরপুর জেলার ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান ট্রাঙ্কলরী (দাহপদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়ন।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান ট্রাঙ্কলরী (দাহপদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়ন অফিস মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেহেরপুর জেলার ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান ট্রাঙ্কলরী (দাহপদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি আকিব হোসেন এবং সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বাবু। সংবাদ সম্মেলনে শ্রমিক কর্তৃক মালিকদের লাঞ্ছিত করার বিষয়টির কোন ভিত্তি নেই বলে শ্রমিক নেতারা জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয় অত্র সংগঠনের কর্তব্যরত কর্মকর্তার নিকট থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর মাস থেকে২০২৩ সালের জুন মাস পর্যন্ত ৪৬ মাসের ৭৯ লাখ ৭৩ হাজার টাকা প্রদান করা হয়েছে।