বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলার পরিবার পরিকল্পনা বিভাগের সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 18, 2018

মেহেরপুর নিউজ, ১৮ নভেম্বর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার পরিবার পরিকল্পনা বিভাগের সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম সফিউল আযম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, জেল সুপার এস এম কামরুল হুদা, পাঠ পরিদর্শক মহসিন শিকদার প্রমুখ।