মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার বিভিন্ন সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা মদ ও ফেন্সিডিল উদ্ধার করেছে।বুধবার ভোরের দিকে গাংনী উপজেলার শওড়াতলা বিজিবি সদস্যরা ফেন্সিডিল উদ্ধার করার পাশাপাশি ১ মাদক পাচারকারীকে আটক করেছে।
এদিন হাড়াভাঙ্গা মাঠ থেকে বিজিবি সদস্যরা সবুজ আলী নামের এক মাদক পাচারকারীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আটক সবুজ আলী কল্যাণপুর গ্রামের হেলালের ছেলে। চওড়ভলা বিওপির নায়েক সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়।
এদিকে কাজিপুর সীমান্ত ফাঁড়ির বিজেপি নায়েক আবু নাসেরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে কাজিপুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২ বোতল মদ উদ্ধার করে।