বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 14, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের মিনি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, সিভল সার্জন ডা. মহী উদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রনি আলম নুর, এন এস আই’র ডিডি মিজানুর রহমান, মেহেরপুর জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ মাহমুদ,মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম ,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীম কুমার সাহা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলাম , মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, জেলা সমবায় কর্মকর্তা প্রভাষচন্দ্র বালা, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম, বিজিবি’র প্রতিনিধি মনমোহন, নওশেদ আলী প্রমুখ।