মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, সিভিল সার্জন ডা. মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ রুমন গণপূর্ত বিভাগের নির্ভয়ে প্রকৌশলী শম্ভু রামপাল, মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার, এনএসআই ডিডি মিজানুর ,মেহেরপুর জেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী,মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক সিরাজুম মনির, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, বিআরডিবির উপ পরিচালক জাকিরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তাদের কোনুজ্জামান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, টিটিসি’র অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার প্রমুখ।
এ সময় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলার বিভিন্ন উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।