বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 18, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বক্তব্য রাখেন .মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক শামীম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম, এন এস আই’র ডিডি মিজানুর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম , জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত, মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক সিরাজুম মনির,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, জেলা সমবায় কর্মকর্তা প্রভাষচন্দ্র বালা।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন দপ্তরের উপ পরিচালক ফিরোজ আহমেদ, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, বিআরডিবির উপ পরিচালক জাকিরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তাদের রোকনুজ্জামান, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম, টিটিসি’র অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার, প্রমুখ।