মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার এ সভা সকালে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার, জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বীসহ জেলা পর্যায়ের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।