বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 21, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সমন্বয় সভায় অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, তুষর কুমার পাল, জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কে এম শাহীন কবীর, গাংনী পৌর সভার মেয়র আহমেদ আলি, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।