বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলার মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 26, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ তৌফিকুর রহমান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি,সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন প্রমূখ।