মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুমের মাধ্যমে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন,জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা সুলতানা প্রমুখ।