বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

December 29, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মন্জিল মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কবি নজরুল শিক্ষা মন্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন প্রমূখ। মতবিনিময় সভায় মেহেরপুর জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বিস্তর আলোচনা করা হয়।