বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক হাসান আল নুরানী

By মেহেরপুর নিউজ

May 06, 2024

সাহাজুল সাজু :

মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা পর্যায়ের জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলার বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠদের তালিকা প্রকাশ করা হয়েছে।

সোমবার মেহেরপুর জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন জেলার শ্রেষ্ঠদের তালিকা প্রকাশ করেন। এতে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন জেলার গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী। এদিকে, প্রধান শিক্ষক হাসান আল নুরানী জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার তাকে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।