বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব শুরু

By মেহেরপুর নিউজ

December 31, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুর জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে মেহেরপুর জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাস ব্যাপী অনুষ্ঠিত তারুণ্যের উৎসব পালন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন শুরু করেছে।

মেহেরপুর জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, বিদ্যালয়ে তারুণ্যের উৎসব সম্বলিত ব্যানার ফেস্টুন টাঙ্গানো সহ বর্ণিল পোশাকে সজ্জিত হয়ে শিক্ষার্থীরা আগমন করছে। বিভিন্ন বিদ্যালয়ে খেলাধুলা, সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছে। তারুণ্যের উৎসব এবং নতুন বছর উপলক্ষে মেহেরপুর জেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়েছে।

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৫০ দিনব্যাপী তারুণ্যের উৎসব উপলক্ষে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে উৎসব পালিত হচ্ছে।