বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলার সারের ডিলারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 12, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে মেহেরপুর জেলার সারের ডিলারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দিকে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে জেলার সার ডিলারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা ড.মাহফুজুর রহমান, মেহেরপুর জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান, কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, ডিলার আশরাফুল ইসলাম, আব্দুল আওয়াল, খুচরা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম, সদর উপজেলা সভাপতি খাজা মইনুদ্দিন লিটন, গাংনী উপজেলা সভাপতি তৌহিদ মুর্শেদ অতুল, মুজিবনগর উপজেলা সভাপতি বিপ্লব হোসেন প্রমূখ।