বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 16, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ আগস্ট:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা,পুলিশ প্রশাসনের কর্মকর্তা সহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজ ১৬ আগস্ট সোমবার সকালে মেহেরপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম। আলোচনায় অংশ নেয়,মেহেরপুরের  পুলিশ সুপার ইকবাল হোসেন, সিভিল সার্জন ডাঃ আব্দুস শহীদ,গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবু হেনা মোস্তফা জামান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার একে এম আজাদুর রহমান, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাক প্রমুখ ।