বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলার সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 23, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপনকুমার খান সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।