বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলার সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 27, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর, রিফাত জাহান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদ হোসেন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম,গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলি খাতুন, মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল জেলা সার ডিলার সমিতির সভাপতি হাফিজুর রহমান, খুচরা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।