বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলার সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 26, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম , জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার প্রমূখ।