বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলায় এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 26, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ মে: মেহেরপুর জেলায় এ বছর অনুষ্ঠিত এস এস সি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রী,উচ্চ শিক্ষার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ফলাফলকারীদের সংবর্ধনা এবং গুণীজনদের সম্নননা জানিয়েছে মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘ নামের একটি সংগঠন। অনুষ্ঠানে শিক্ষা প্রসারে অবদান রাখার জন্য অবসর প্রাপ্ত শিক্ষক আ ক ম ইসমাইল হোসেনকে গুণীজন সম্নাননা পদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের মেধাবী ছাত্র মেহেরপুর জেলার আশরাফপুর গ্রামের ছিফাত রহমানকে মরনোত্তর সম্নননা পদক প্রদান করা হয়। এছাড়াও উচ্চ শিক্ষার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ফলাফল করায় সংবর্ধিতরা হলেন,খুলনা বিশ্ববিদ্যালয থেকে প্রথম শ্রেণীতে প্রথম মোস্তফা আহমেদ,পাবনা এ্যাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি গনিতে প্রথম শ্রেণীতে প্রথম ফিরোজ মাহমুদ,ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকারী তানভীর হোসেন,ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকারী শাহজালাল,ইসলামী স্ট্যার্ডিজ বিশ্ববিদ্যালয় থেকে এম প্রথম শ্রেণীতে ২য় স্থান অধিকারী শামিমা নাসরিণ,খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি গনিতে প্রথম শ্রেণীতে ৩য় স্থান অধিকারী তানভীর আহমেদ,কুষ্টিয়া সরকারি কলেজ থেকে মাস্টার্স প্রথম শ্রেণীতে ৩য় স্থান অধিকারী নাজিয়া জামান এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এ প্রথম শ্রেণীতে ২য় স্থান অধিকারী সুমিয়ারা খাতুন।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২০১৩ উদযাপন কমিটির আহবায়ক মো: মজনুর রশিদ জানান, ২’শ ৩৩ জন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রী এবংউচ্চ শিক্ষার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৯ জনকে সম্নাননা জানানো হবে। আজ রোববার সকাল ১০ টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা ও সম্নাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বানিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো: জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেরপুরের জেলা প্রশাসক মো: মাহমুদ হোসেন এবং জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল চক্রবর্তী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতিবৃন্দ। সভাপতিত্ব করেন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২০১৩ উদযাপন কমিটির আহবায়ক মো: মজনুর রশিদ। প্রধান অতিথি ২’শ ৩৩ জন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রী এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৯ জনের হাতে সম্নাননা ক্রেস্ট তুলে দেন। এছাড়াও তিনি,অবসর প্রাপ্ত শিক্ষক আ ক ম ইসমাইল হোসেনকে গুণীজন সম্নাননা পদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের মেধাবী ছাত্র মেহেরপুর জেলার আশরাফপুর গ্রামের ছিফাত রহমানকে মরনোত্তর সম্নননা পদক প্রদান করেন।