অন্যান্য

মেহেরপুর জেলায় ৩ জন শ্রেষ্ঠ ইমামের নাম ঘোষনা

By মেহেরপুর নিউজ

February 10, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১০ ফেব্রুয়ারি: মেহেরপুর ইসলামীক ফাউন্ডেশন মেহেরপুর জেলার ৩ জন শ্রেষ্ঠ ইমামের নাম ঘোষনা করেছে। তারা হলেন : মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের খলিলুর রহমানের ছেলে ইসলাম পুর জামে মসজিদের ইমাম ওসমান গনী, কোলা গ্রামের জিয়াউর রহমানের ছেলে একই গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম সাইদুর রহমান এবং খন্দকার পাড়া গ্রামের আইউব আলীর ছেলে খন্দ্রকার পাড়া জামে মসজিদের ইমাম সানোয়ার হোসেন। সোমবার দুপরে মেহেরপুর ইসলামীক ফাউন্ডেশনের উপপরিচালক কাজী আবু হোরায়রা  তিন শ্রেষ্ঠ ইমামের নাম ঘোষনা করেন।