মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ সেপ্টেম্বর:
মেহেরপুর আটোবাইক মালিক ও চালক সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকালে স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত অটো বাইক মালিক ও চালক সমিতির বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর অটো বাইক মালিক ও চালক সমিতির সভাপতি সাজ্জাদুল আনাম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অটো বাইক মালিক ও চালক সমিতির সহ-সভাপতি মনিরুল ইসলাম মনি, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন, লাইন সম্পাদক মুহিত, কল্যান সম্পাদক মাহাবুব আলম, ধর্মীয় ও সমাজ কল্যান সম্পাদক কিতাব আলী, সদস্য সহিদুল ইসলাম, আনারুল ইসলাম, গাংনী অটো বাইক মালিক ও চালক সমিতির সভাপতি জাকির হোসেন, সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন আমরা স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে পারিনা, লাঠিয়াল বাহিনী যে ভাবে আক্রমন করে সেটা কোন ভাবেই মেনে নেওয়ার মত নয়। প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বক্তারা বলেন আপনারা এই অন্যায়কে প্রশ্রয় দেবেন না আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমাদের যদি আবারও পথ চলতে বাধা দেয় এবং আক্রমন করে তাহলে এর প্রতিবাদ করা হবে।