বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা অটো ইজিবাইক মালিক ও চালক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 12, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর জেলা অটো ইজিবাইক মালিক ও চালক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা অটো ইজিবাইক মালিক ও চালক সমিতির সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জেলা অটো ইজিবাইক মালিক ও চালক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা রাশিদুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।

সমিতির সাধারণ সম্পাদক মসলেউর রহমান মিন্টুর সঞ্চালনায়, সাধারণ সভায় বক্তব্য রাখেন মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম, ইবনে সাঈদ, বিল্লাল হোসেন, মাসুদ রানা, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল মামুন, রিপন হোসেন, খালেকুজ্জামান, সোহেল রানা, আব্দুস সাত্তার সম্রাট আলী, সাইফুল ইসলাম আলী হোসেন প্রমূখ।