মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা অটো ইজিবাইক মালিক ও চালক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে মেহেরপুর জেলা অটো ইজি বাইক মালিক ও চালক সমিতির কার্যালয়ে এই শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অটো ইজিবাইক মালিক ও চালক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশন ও বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। পরে নবনির্বাচিত কমিটির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম খোকন।
নির্বাচনের সহকারী নির্বাচন কমিশন ও মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি নির্বাচন কমিশন এডভোকেট এ কে এম আসাদুজ্জামান, রাহিনুজ্জামান পলেন, সাফোয়ান আহমেদ রূপক, মেহেরপুর জেলা অটো ইজিবাইক মালিক ও চালক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মফলেউর রহমান মিন্টু প্রমুখ।এর আগে নবনির্বাচিত কমিটি ও নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ দের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।