মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ নভেম্বর:
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন শানিৱ পূর্নভাবে সমাপ্ত হয়েছে। নির্বাচনে ১৫ পদে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ সভাপতিসহ ৫ টি পদে এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাধারন সম্পাদকসহ ১০ টি পদে জয় লাভ করেছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যনৱ বিরতীহীন ভাবে ভোট দান পর্ব চলে। মোট ৯০ জন ভোটারের মধ্যে ৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে একটি ভোট বাতিল হয়ে যায়। নির্বাচনে মোট ১৫ টি পদে জন্য ২ টি প্যানেলে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এতে সভাপতি পদে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদের প্রার্থী অ্যাড. জাহাঙ্গীর হোসেন ৪৪ ভোট পেয়ে পুনঃ নির্বাচিত হয়েছেন। তার এক মাত্র প্রতিদ্বন্দি অ্যাড. রহমতুল্লাহ ৪১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারন সম্পাদক পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাড. আসাদুল আজম খোকন ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি বর্তমান সম্পাদক অ্যাড. ইয়ারুল ইসলাম ৪২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এ কে এম আসাদুজ্জামান ৪৩ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে, রোকেয়া খাতুন ৬১ ভোট, শাহজাহান আলী ৪৬ ভোট ও মিজানুর রহমান ৪৯
ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছেন। আপর দিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শহিদুল ইসলাম ৫১ ভোট ও আফরোজা বেগম ফাতেমা ৪৬ ভোট পেয়ে সহসভাপতি পদে, এ কে এম জিল্লুর রহমান ৪৩ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে, রফিকুল ইসলাম(২) ৪৮ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে, রফিকুল ইসলাম ৪৪ ভোট পেয়ে পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক পদে এবং আব্দুল হাকিম ৫৫ ভোট, আরিফুজ্জামান ৫৫ ভোট, রমজান আলী ৫২ ভোট ও এ এস এম সাইদুর রাজ্জাক ৪৯ ভোট পেযে সদস্য পদে নির্বাচিত হয়েছেন। এদিকে নির্বাচন চলাকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন ভোটদান পর্ব দেখতে সেখানে বেশ কিছুক্ষন অবস্থান করেন। জেলা আইনজীবি সমিতির নির্বাচন পরিচালনা করেন প্রবীন আইনজীবী আব্দুর রাজ্জাক। তাকে সহযোগিতা করেন সিরাজউদ্দিন খান ও সুজন কুমার মন্ডল।
এদিকে নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সংখ্যা গরিষ্ঠতা লাভ করায় মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. রহমততুল্লাহ, সাধারন সম্পাদক অ্যাড. মারুফ আহমেদ বিজন নির্বাচিতদের অভিনন্দন জানান।