মেহেরপুর নিউজ: মেহেরপুর জেলা আইনজীবী সমিতি–এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদ আইনজীবী ফোরাম–এর পূর্ণ প্যানেল। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আসাদুল আলম খোকন এবং সহ-সভাপতি হয়েছেন রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আবু সালেহ মোঃ নাসিম। যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোখলেছুর রহমান খান স্বপন।
এছাড়া কোষাধ্যক্ষ পদে সেলিম রেজা গাজী, লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে সাইদুর রহমান রিপন নির্বাচিত হয়েছেন। সিনিয়র সদস্য হিসেবে নিয়ামুল খান এবং সদস্য পদে আয়েশা সিদ্দিকা ও তারিক আহমেদ পাভেল নির্বাচিত হয়েছেন।
কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় পুরো প্যানেলই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত