বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা আইনজীবী সমিতিতে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

By Meherpur News

May 05, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা আইনজীবী সমিতি–এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার বিকালে সমিতির মিলনায়তনে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায়ী সভাপতি মারুফ আহমেদ বিজন নবনির্বাচিত সভাপতি আসাদুল আজম খোকন–এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক সাইদুর রাজ্জাক টোটন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ নাসিম এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর মুস্তাফিজুর রহমান তুহিনসহ অন্যান্য আইনজীবীরা।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বিদায়ী কমিটির সদস্যরা তাদের দায়িত্ব হস্তান্তর করেন।