মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক মরহুম জাহাঙ্গীর হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ।
মেহেরপুর শহরের বাস স্ট্যান্ড পাড়ার বাসিন্দা জেলা জজ কোর্টের অ্যাডভোকেট এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন গত বছর আজকের দিনে মৃত্যুবরণ করেন।
আজকে তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে দিনটি পালন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। কর্মসূচির মধ্যে মরহুমের কবর জিয়ারত, পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠান।
এদিকে মরহুমের জ্যেষ্ঠ পুত্র মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট আবু সালেহ মোহাম্মদ নাসিম তার পিতার প্রথম মৃত্যুবার্ষিকীতে তার পিতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।