বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 15, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৫ জুন:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে মেহেরপুর জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,জনপ্রতিনিধি,সাবেক সংসদ সদস্য,বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজ ১৫ জুন মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃংখলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম। আলোচনায় অংশ নেয়,মেহেরপুরের পুলিশ সুপার ইকবাল হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ,সাবেকএমপি মকবুল হোসেন, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান মো: আলাউর্দ্দীন,গাংনী উপজেলা চেয়ারম্যান  এ্যাডভোকেট শফিকুল আলম এবং গাংনী পৌর মেয়র আহমদ আলী।

সভায় মেহেরপুর সদর উপজেলায় এবং গাংনী উপজেলায় কয়েক ঘন্টার ব্যবধানে তিনটি হত্যাকান্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।