বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা আইন শৃংখলা রক্ষা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 18, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ নভেম্বর: মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন শৃংখলা রক্ষা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি,বেসরকারি কর্মকর্তা,পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।রোববার মেহেরপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেলওয়ার হোসেন। আলোচনায় অংশ নেয়, মেহেরপুরের  পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আলমগীর হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা ,সহকারী কমিশনার সাবরিন শারমিন, জেলা আওয়ামীলীগের  সিনিয়র সহ- সভাপতি আসকার আলী, সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল,মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ,গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাসিমা খাতুন, মেহেরপুর জেলা  মুক্তি যোদ্ধা কমান্ডার আবুল কাশেম প্রমুখ।