বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 15, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জানুয়ারি: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন শৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির  মাসিক  সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন  । আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সিভিল সার্জন ডা. আবদুস শহীদ, পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আব্দুল জলিল, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজনিন সুলতান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।