বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 12, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ   সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি, বিজিবি চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেনেন্ট কর্নেল খালেকুজ্জামান, সিভিল সার্জন ডাক্তার শামীম আরা নাজনীন, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, গাংনী উপজেলা কর্মকর্তা দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এস এম শফিউল আজম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দাস, জেল-সুপার কে এম কামরুল হুদা, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ।