বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা আইসিটি কমিটির সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 17, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা আইসিটি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে আইসিটি কমিটির সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক আব্দুল কাদের মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল, এন এস আই’র ডিডি মিজানুর রহমান, জেলা আনসার কমান্ডেন্ট প্রদীপ চন্দ্র দত্ত,মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী ,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিম সাহা,আর ডি সি রনি খাতুন,মেহেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিকাইল হোসেন।

এছাড়াও  মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, বিআরডিবির উপ পরিচালক জাকিরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তাদের কোনুজ্জামান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, টিটিসি’র অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার প্রমুখ।