টপ নিউজ

মেহেরপুর জেলা আওয়ামীলীগের মহান বিজয় দিবস পালন

By মেহেরপুর নিউজ

December 16, 2020

মেহেরপুর নিউজ:

বর্ণাঢ্য র‌্যালী, পুষ্প মাল্য অর্পণের মধ্য দিয়ে মেহেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে র‌্যালী বের করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেকের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে শহীদ স্মৃতি বেদীতে পুষ্প মালা অর্পণ করেন।  এ সময় সেখানে মোনাজাত করা হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, পিপি পল্লব ভট্টাচার্য, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য শামীম আরা হীরা, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী, অতিরিক্ত পিপি কাজি শহীদ, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসির পলি সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।