বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের খাবার বিতরণ

By মেহেরপুর নিউজ

August 05, 2021

মেহেরপুর নিউজ:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে রান্না করা খাবার বিতরণ করা হয়।মেহেরপুর পৌর সভার মেয়র ও যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে রিকশা চালকদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। এ সময় যুবলীগ নেতা সাজেদুর রহমান সাজু, ইউনুস আলী আল,আল মামুনসহ যুবলীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।