টপ নিউজ

মেহেরপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 15, 2020

মেহেরপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন জুমের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য পারভিন জামান কল্পনা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সহ-সভাপতি আব্দুল হালিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসূল, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।

বর্ধিত সভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক অ্যাডভোকেট মিয়াজান আলী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, আইন বিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্য্য, উপ-প্রচার সম্পাদক শাশ্বত নিপ্পন চৌধুরী, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান চৌধুরী, আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।