বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছহিউদ্দিন বিশ্বাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

March 20, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার গোপালপুর কিশোর সংঘের উদ্যোগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পিতা ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছহিউদ্দিন বিশ্বাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার রাতে গোপালপুরে এ দোয়া অনুষ্ঠিত হয়। রকিবুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিন।বক্তব্য রাখেন হাবিবুর রহমান, মুফতি আব্দুল গাফফার,ক্বারী মোঃ আবুল বাশার প্রমূখ পরে সেখানে দোয়া করা হয়।