বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

February 28, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এম এ খালেক, সিরাজুল ইসলাম, আক্কাস আলী, আনারুল ইসলাম, মাহবুব আলম শান্তি প্রমূখ।