মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেওেয়া হয়েছে। আরিফুল ইসলাম সোবাহানকে আহ্বায়ক এবং বারিকুল ইসলাম লিজনকে সদস্য সচিব করে মোট ২১ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্য সদস্য হলেন কামাল হোসেন জুয়েল, শোয়েবুর রহমান, মুস্তাফিজুর রহমান চন্দন, আমিনুল ইসলাম খোকন, মিজানুর রহমান হিরন, মতিউর রহমান, জুয়েল রানা, শরিফ রেজা, রাশেদুল ইসলাম আকন্দ, তোহিদুল ইসলাম তৌহিদ, হানিফ খান, জীবন আকবর, রেজাউল করিম, শাহারিয়ার হাসান ববি, রবিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান তুহিন, শেখ সাদীক,রুবেল হোসেন এবং আশরাফুল ইসলাম। আগামী ৩ মাসের মধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দকে সম্মেলন সফল করার জন্য বলা হয়েছে।