রাজনীতি

মেহেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যেগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

By মেহেরপুর নিউজ

December 15, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ ডিসেম্বর: মেহেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রভাত ফেরি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পন করা হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীনের নেতৃত্বে এদিন সকালে শহরে  প্রভাত ফেরি শেষে শহীদ স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী,যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক আক্কাচ আলী,জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। পরে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।