মেহেরপুর জেলা আওয়ামী লীগের আগামী ১১ নভেম্বর মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে জনসভা সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের সভাপতিত্বে আমঝুপি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু। আলোচনা সভায় আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।