মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আশ্রয়ন /আবাসন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আশ্রয়ন /আবাসন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে আশ্রয়ন /আবাসন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভায় অন্যদের মধ্যে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন, মুজিবনগর উপজেলা সহকারী কমিশন ( ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল সাদাত রত্ন প্রমুখ উপস্থিত ছিলেন।