বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা ইটভাঙ্গা মালিক সমিতির সদস্যদের প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

By মেহেরপুর নিউজ

July 19, 2021

মেহেরপুর নিউজ:

করোনায় কর্মহীন অসহায় মেহেরপুর জেলা ইটভাঙ্গা মালিক সমিতির সদস্যদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মেহেরপুর জেলা ইটভাঙ্গা মালিক সমিতির সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণের বিতরন করা হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মেহেরপুর জেলা ইটভাঙ্গা মালিক সমিতির সদস্যের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাল বিতরণ করা হয়।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ এর উদ্বোধন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ইব্রাহিম শাহীন,মেহেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নাহিদা ইসলাম।