বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা ইমাম সমিতির সভাপতি আনসার উদ্দিন বেলালী‘র ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

July 15, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ইমাম সমিতির সভাপতি মেহেরপুর কোট জামে মসজিদের পেশ ইমাম আনসার উদ্দিন বেলালী ইন্তেকাল করেছেন(ইন্না—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল(৭০) বছর।

বৃহস্পতিবার ভোরের দিকে ঢাকা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আনসার উদ্দিন বেলালী হূদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আনসার উদ্দিন বেলালী মেহেরপুর কোট জামে মসজিদের পেশ ইমাম সহ মেহেরপুর দারুল উলুম আহামদিয়া আলিম মাদ্রাসায় উপাধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুতে মেহেরপুরের বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।